মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে ‘বোকা’ বলা তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন। তবে কেউ যদি তাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলে, তাতে তার কোনো আপত্তি নেই। এ নিয়ে নিউইয়র্কে সমর্থকদের সামনে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটিভির। শুক্রবার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, “বোকা” ডেকে অপমান করাকে এতটাই ঘৃণা করেন, তিনি সমালোচকদের […]
ছবি: ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে ‘বোকা’ বলা তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন। তবে কেউ যদি তাকে ‘মেধাবী স্বৈরশাসক’ বলে, তাতে তার কোনো আপত্তি নেই। এ নিয়ে নিউইয়র্কে সমর্থকদের সামনে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটিভির।
শুক্রবার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ৭৯ বছর বয়সী ট্রাম্প বলেন, “বোকা” ডেকে অপমান করাকে এতটাই ঘৃণা করেন, তিনি সমালোচকদের ভুল প্রমাণের জন্য তার ডাক্তারি পরীক্ষার অনুরোধ করেন।
ভাষণে ট্রাম্প আরও বলেন, “আপনারা জীবনে যত মানুষের সঙ্গে পরিচিত হবেন, তাদের মধ্যে আমিই সবচেয়ে বুদ্ধিমান।” এরপর সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আর আপনারা কি একজন বুদ্ধিমান ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চান না?”
মূলত মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প পরে নিজের মানসিক সক্ষমতা নিয়ে বিতর্ক এবং চিকিৎসকদের সঙ্গে হওয়া কথোপকথনের প্রসঙ্গ টানেন।
এ সময় তিনি বলেন, “ওরা আমাকে একটা বাজে কথা বলেছে—সে একজন বোকা লোক।”
চিকিৎসকের সঙ্গে হওয়া আলাপের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি বললাম, ডাক্তার, আমাকে মেধাবী স্বৈরশাসক বলা হলে কোনো আপত্তি নেই, কিন্তু আমি বোকা বলে পরিচিত হতে চাই না। ডাক্তার সাহেব, আমি কী করব? এমন কোনো পরীক্ষা আছে, যা আমি দিতে পারি?, বললেন, ‘আসলে, স্যার, আছে। এটি একটি কগনিটিভ টেস্ট (জ্ঞানের পরীক্ষা)’।”
তিনি আরও বলেন, “আমি বললাম, কতজন প্রেসিডেন্ট এটা দিয়েছেন? কেউ না… কোনো মানুষই এটা দেয়নি। আমি বললাম, তাহলে এটা কি ভালো না খারাপ? এটা কি কঠিন?”
এর আগেও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য কগনিটিভ টেস্ট বাধ্যতামূলক করার পক্ষে মত দেন। সেখানে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের সমালোচনাও করেন।
ট্রাম্প দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তিনবার কগনিটিভ টেস্ট দিয়েছেন এবং প্রতিবারই সর্বোচ্চ নম্বর পেয়েছেন।