অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রাখা, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব গোষ্ঠী ও ওআইসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরে আমিরাত। জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের মিশন সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ঐতিহাসিক, আইনি ও […]
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রাখা, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব গোষ্ঠী ও ওআইসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরে আমিরাত।
জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের মিশন সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ঐতিহাসিক, আইনি ও জনতাত্ত্বিক চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে নেওয়া এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা আরও বাড়ায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করে।
আমিরাতের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আল-আকসা মসজিদ ও তার আশপাশের এলাকায় ইসরাইলি নিয়ন্ত্রণ, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের চলাচলে বিধিনিষেধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা আরও বাড়ছে।
সূত্র: আল জাজিরা
অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
আরব গোষ্ঠী ও ওআইসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরে আমিরাত। পরে জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের মিশন সামাজিকমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, “পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ঐতিহাসিক, আইনি ও জনতাত্ত্বিক চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”
আমিরাত আরও সতর্ক করে জানায়, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে।
সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদ ঘিরে উত্তেজনা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: আল জাজিরা