সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৯ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬

ইরানসহ চার ফ্রন্টের যুদ্ধে ইসরায়েলের ব্যয় ছাড়াল ২০৫ বিলিয়ন ডলার

গত প্রায় তিন বছরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযান ইসরায়েলের অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন খাতে ব্যয় ও উৎপাদন ক্ষতি মিলিয়ে এই সংঘাতগুলোর আর্থিক প্রভাব প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। হিব্রু ভাষার সংবাদমাধ্যম জমান ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর […]

ইরানসহ চার ফ্রন্টের যুদ্ধে ইসরায়েলের ব্যয় ছাড়াল ২০৫ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

গত প্রায় তিন বছরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযান ইসরায়েলের অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন খাতে ব্যয় ও উৎপাদন ক্ষতি মিলিয়ে এই সংঘাতগুলোর আর্থিক প্রভাব প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম জমান ইসরায়েল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের জেরে সরকারি ব্যয়, অর্থনৈতিক ক্ষতি এবং বিদেশি সামরিক সহায়তার মূল্য বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়েছে।

প্রতিবেদনে ব্যাংক অব ইসরায়েলের তথ্যের বরাত দিয়ে বলা হয়, যুদ্ধ-সম্পর্কিত সরাসরি সরকারি ব্যয়ের পরিমাণ ইতোমধ্যে ১১৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যয় হয়েছে প্রতিরক্ষা খাতে, যার পরিমাণ প্রায় ৭১ বিলিয়ন ডলার।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ক্ষতিপূরণ বাবদ প্রায় ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বেসামরিক সহায়তা ও পুনর্বাসনসহ বিভিন্ন খাতে আরও প্রায় ১৬ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয় করেছে সরকার। পাশাপাশি বাড়তি ঋণের কারণে সুদ পরিশোধেও ব্যয় হয়েছে কয়েক বিলিয়ন ডলার।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের মূল্য প্রায় ২৬ বিলিয়ন ডলার।

যুদ্ধের প্রভাব শুধু সরকারি ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৫২ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে। ২০২৬ সালের হিসাব যুক্ত করলে এই ক্ষতির পরিমাণ ৫৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

বিশ্লেষকদের মতে, সামরিক ব্যয় বৃদ্ধি, উৎপাদন হ্রাস এবং ঋণের বোঝা একত্রে ইসরায়েলের অর্থনীতির ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে। এর প্রভাব কর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে মন্দার মাধ্যমে সাধারণ মানুষের ওপরও পড়ছে।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, চলমান সংঘাত দ্রুত শেষ না হলে ইসরায়েলের ওপর এই আর্থিক চাপ আরও বাড়বে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব আগামী বহু বছর দেশটির অর্থনীতিতে অনুভূত হতে পারে।

সূত্র: TRT World ও জমান ইসরায়েল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ