সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৭ অপরাহ্ন, ২৬ মে ২০২৬

ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিতে হবে, না হলে ধ্বংস করতে হবে: ট্রাম্প

ইরানের মজুত করা সব সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে তা ধ্বংস করতে হবে বলে দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর করার ইঙ্গিতও পাওয়া গেছে তার […]

ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিতে হবে, না হলে ধ্বংস করতে হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের মজুত করা সব সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো আন্তর্জাতিক তত্ত্বাবধানে তা ধ্বংস করতে হবে বলে দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর করার ইঙ্গিতও পাওয়া গেছে তার বক্তব্যে।

ট্রাম্প পোস্টে বলেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘পারমাণবিক ধূলিকণা’ অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, যাতে তা আমেরিকায় এনে ধ্বংস করা যায়। অন্যথায় আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় ইরানের ভেতরেই অথবা অন্য কোনো গ্রহণযোগ্য স্থানে এগুলো সম্পূর্ণ ধ্বংস করতে হবে।

তিনি আরও দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। তবে এই পুরো প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে সম্পন্ন হতে হবে।

ট্রাম্পের ভাষায়, ‘অ্যাটমিক এনার্জি কমিশন’ অথবা সমমানের কোনো আন্তর্জাতিক সংস্থার উপস্থিতি ছাড়া এই প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না।

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের পারমাণবিক কার্যক্রম এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং ‘বড় ও অর্থবহ’ চুক্তি ছাড়া কোনো সমঝোতায় না যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ ধরে রাখার কৌশলের অংশ। একইসঙ্গে এটি তেহরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করতে নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির প্রচেষ্টাও।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ