মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আত্মসমর্পণ ছাড়া তেহরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তির প্রশ্নই ওঠে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ করে, তখনই কেবল দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পথ খুলবে। ট্রাম্প আরও জানান, আত্মসমর্পণের পর […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আত্মসমর্পণ ছাড়া তেহরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তির প্রশ্নই ওঠে না।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ করে, তখনই কেবল দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনার পথ খুলবে।
ট্রাম্প আরও জানান, আত্মসমর্পণের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মিলে ইরানে একটি নতুন ও ‘গ্রহণযোগ্য’ নেতৃত্ব গঠনে সহায়তা করতে পারে। সেই নতুন নেতৃত্বের মাধ্যমে দেশটির পুনর্গঠনেও সহযোগিতা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
তবে ট্রাম্পের এই বক্তব্যের পর এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা।