সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:২৮ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মাটির নিচে পুঁতে রাখা ১১ মাসের শিশুকে ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, গ্রেপ্তার বাবা

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী এক শিশুকে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগে তার ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার শিশুটিকে একটি জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়। শিশুটির নাম কোয়াহ শার্প। পুলিশ জানিয়েছে, শিশুটিকে প্রথমে একটি কুকুরের খাঁচায় রাখা হয়েছিল। পরে খাঁচাটি তোয়ালে […]

যুক্তরাষ্ট্রে মাটির নিচে পুঁতে রাখা ১১ মাসের শিশুকে ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, গ্রেপ্তার বাবা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী এক শিশুকে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগে তার ২৫ বছর বয়সী বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার শিশুটিকে একটি জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়। শিশুটির নাম কোয়াহ শার্প।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে প্রথমে একটি কুকুরের খাঁচায় রাখা হয়েছিল। পরে খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।

পুলিশ কর্মকর্তা জে কুন সংবাদ সম্মেলনে জানান, শিশুটির মা ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার সময় তাকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিশকে জানানো হলে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু হয়।

তল্লাশির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪৫ মিটার দূরের একটি জঙ্গলে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা। ওই স্থানে খোঁড়াখুঁড়ি শুরু করলে শিশুটির কান্নার শব্দ শুনতে পান তাঁরা। পরে দ্রুত মাটির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জে কুন জানিয়েছেন, শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে তাঁরা আশা করছেন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে তিনি শিশুটির বেঁচে ফেরার ঘটনাকে উদ্‌যাপনের মতো বলে মন্তব্য করেন।

এ ঘটনায় শিশুটির বাবা মাইকেল কোমারকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা নির্ধারণ করতে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ