সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৪:০১ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের সংস্থার কড়া বার্তা

ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে একটি ‘অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা’ চালুর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না—তেহরানের এমন ঘোষণার পাশাপাশি বাস্তব যাচাই-বাছাইয়ের ব্যবস্থাও থাকতে হবে। শুক্রবার (২৬ জুন) জাপানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রোসি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ […]

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের সংস্থার কড়া বার্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে একটি ‘অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা’ চালুর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না—তেহরানের এমন ঘোষণার পাশাপাশি বাস্তব যাচাই-বাছাইয়ের ব্যবস্থাও থাকতে হবে।

শুক্রবার (২৬ জুন) জাপানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রোসি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে হলে আইএইএর পরিদর্শকদের দ্রুত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের সুযোগ দিতে হবে।

আইএইএ প্রধান বলেন, ‘ইরান জানিয়েছে তাদের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়। কিন্তু কেবল ঘোষণার ওপর নির্ভর করা যায় না। বিষয়টি নিশ্চিত করতে হলে একটি অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা কার্যকর করতে হবে।’

তিনি আরও বলেন, আইএইএর দায়িত্ব কোনো দেশের উদ্দেশ্য নিয়ে বিচার করা নয়, বরং আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বাস্তব পরিস্থিতি যাচাই করা। এজন্য সংস্থাটির পরিদর্শকদের সংশ্লিষ্ট সব স্থাপনায় প্রবেশাধিকার প্রয়োজন।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করে আসছে যে, ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক ও জ্বালানি উৎপাদনকেন্দ্রিক।

গত বছরের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেসব স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার সীমিত হয়ে যায়। এর ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং পারমাণবিক উপকরণের অবস্থান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আইএইএর হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর আগে ইরানের কাছে প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য হতে পারে বলে আন্তর্জাতিক পর্যায়ে আশঙ্কা রয়েছে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, আক্রান্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার এবং যাচাইকরণ প্রক্রিয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নের সঙ্গেও এই বিষয়টি সম্পর্কিত।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান একটি স্থায়ী সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই আলোচনায় পারমাণবিক কর্মসূচি, আন্তর্জাতিক পরিদর্শন, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ