সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:০৪ অপরাহ্ন, ৬ জুলাই ২০২৬

ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন ৬০ শতাংশ নাগরিক

ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও সামাজিক বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির প্রায় ৬০ শতাংশ নাগরিক ভবিষ্যতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। একটি সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে, দেশের অভ্যন্তরীণ সংকট ও পারস্পরিক বিভক্তি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। ইহুদি নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউট (জেপিপিআই) পরিচালিত ওই জরিপে দেখা […]

ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন ৬০ শতাংশ নাগরিক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও সামাজিক বিভাজন এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির প্রায় ৬০ শতাংশ নাগরিক ভবিষ্যতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। একটি সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে, দেশের অভ্যন্তরীণ সংকট ও পারস্পরিক বিভক্তি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।

ইহুদি নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেউইশ পিপল পলিসি ইনস্টিটিউট (জেপিপিআই) পরিচালিত ওই জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ মনে করেন ইসরায়েলে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, দেশের সামাজিক পরিবেশ নিয়ে ইসরায়েলিদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। অংশগ্রহণকারীদের ৭৯ শতাংশের মতে, সামাজিক দৃষ্টিকোণ থেকে গত এক বছর তাদের জন্য অত্যন্ত নেতিবাচক কেটেছে। একই সঙ্গে প্রায় ৪৯ শতাংশ নাগরিক নিজেদের ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নৈরাশ্যের কথা জানিয়েছেন।

রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন অনেকেই। জরিপে অংশ নেওয়া ৫২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন, দেশে আবারও কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটতে পারে। তাদের ধারণা, প্রধানমন্ত্রী কিংবা অন্য কোনো শীর্ষ রাজনৈতিক নেতাও হামলার লক্ষ্যবস্তু হতে পারেন।

গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান ইয়েদিদিয়া স্টার্ন বলেন, ইসরায়েলি সমাজে এখন একদিকে যেমন স্থিতিশীলতা ও টিকে থাকার মানসিকতা রয়েছে, অন্যদিকে তেমনি গভীর বিভাজন ও মেরুকরণও স্পষ্ট হয়ে উঠেছে। তার মতে, দেশের নাগরিকরা এখন বাইরের হুমকির চেয়ে নিজেদের অভ্যন্তরীণ বিভক্তিকেই বড় সংকট হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা, সামাজিক সংহতি এবং জাতীয় ঐক্য পুনর্গঠনের জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি। তা না হলে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করতে পারে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ