সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৫:০২ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলারের অনুদান দিচ্ছে কানাডা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ‘ব্যালট’ প্রকল্পে কারিগরি সহায়তার জন্য ২০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। এ উপলক্ষে রোববার রাজধানীর নির্বাচন ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং […]

ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলারের অনুদান দিচ্ছে কানাডা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ‘ব্যালট’ প্রকল্পে কারিগরি সহায়তার জন্য ২০ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। এ উপলক্ষে রোববার রাজধানীর নির্বাচন ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার।

চুক্তি স্বাক্ষর শেষে অজিত সিং বলেন, বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রার অংশ হতে পেরে কানাডা গর্বিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও কানাডার সম্পর্ক দীর্ঘদিনের এবং বন্ধুত্বপূর্ণ। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। বর্তমানে এক লক্ষের বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও জানান তিনি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ। কানাডা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে আগ্রহী।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামকে সহায়তা দেওয়ায় কানাডার করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জানান, গত এক বছর ধরে ইউনেস্কো, ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউএনডিপি—এই চারটি সংস্থা নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার এই নতুন অর্থায়ন সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ‘ব্যালট’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে আর্থিক সহায়তা দিচ্ছে কানাডা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ