চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৫ অক্টোবর […]
ছবি: সংগৃহীত
চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৫ অক্টোবর এক দিনেই দেশে এসেছে ১০ কোটি ৯০ লাখ ডলার।
গত অর্থবছরের একই সময়ে, অর্থাৎ ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় ৯ কোটি ১০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯১০ কোটি ৪০ লাখ ডলার বা ৯ দশমিক ১০ বিলিয়ন ডলার।
তবে একই সময়ে গত অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৮০ কোটি ৮০ লাখ ডলার বা ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে বছরওয়ারি হিসাবে চলতি অর্থবছরের এ সময়ে প্রবাসী আয় প্রবাহে ১৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও প্রবাসী আয়ের এই প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।