সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:২০ পিএম, ২৯ অক্টোবর ২০২৬

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে […]

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৩৪ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩১ কোটি ৬০ লাখ ডলার, যা প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ বেশি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ