সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! দাবির সত্যতা জানাল সৌদি আরব

উটের মূত্রের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধ ব্যবহার করে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের কোনো অনুমোদিত ওষুধ নয়; এটি কেবল একটি খাদ্যসম্পূরক। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবর ইন্টারনেটে […]

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! দাবির সত্যতা জানাল সৌদি আরব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

উটের মূত্রের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধ ব্যবহার করে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের কোনো অনুমোদিত ওষুধ নয়; এটি কেবল একটি খাদ্যসম্পূরক।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয় সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)।

ক্যানসারের ওষুধ হিসেবে অনুমোদন নেই

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসার কিংবা অন্য কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত নয়। পণ্যটিতে মূলত শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে।

সংস্থাটি জোর দিয়ে জানায়, নিবন্ধিত পণ্যটি কেবল সাধারণ খাদ্যসম্পূরক হিসেবেই বিক্রি ও ব্যবহার করা যাবে। ক্যানসার নিরাময়ে এটি কার্যকর—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা অনুমোদিত ভিত্তি নেই।

বিভ্রান্তিকর দাবি থেকে সতর্ক থাকার আহ্বান

ক্যানসারের চিকিৎসায় পণ্যটির অনুমোদন পাওয়ার বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নাকচ করেছে সৌদি কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর দাবি ও গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে ক্যানসারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, উটের মূত্র থেকে তৈরি পণ্য ক্যানসার সারাতে পারে—এমন দাবির কোনো অনুমোদিত ভিত্তি নেই। পণ্যটিকে ক্যানসারের ওষুধ হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ