সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৫৫ অপরাহ্ন, ২২ জুন ২০২৬

উড্ডয়নের আগে বিমানে স্মার্টফোনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

টোকিও থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে এক যাত্রীর স্মার্টফোনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেবিন ক্রুদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার টোকিওর হানেদা বিমানবন্দরে। স্থানীয় সময় দুপুরের দিকে বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় কেবিনের ভেতরে ধোঁয়া দেখতে পান যাত্রী ও ক্রুরা। পরে […]

উড্ডয়নের আগে বিমানে স্মার্টফোনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

টোকিও থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে এক যাত্রীর স্মার্টফোনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেবিন ক্রুদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার টোকিওর হানেদা বিমানবন্দরে। স্থানীয় সময় দুপুরের দিকে বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় কেবিনের ভেতরে ধোঁয়া দেখতে পান যাত্রী ও ক্রুরা। পরে তদন্তে জানা যায়, এক যাত্রীর ব্যাগে থাকা স্মার্টফোন থেকেই আগুনের সূত্রপাত হয়।

পরিস্থিতি বুঝতে পেরে কেবিন ক্রুরা সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিরাপদ স্থানে ফিরিয়ে নেওয়া হয়। জরুরি সেবা ও দমকল বিভাগের সদস্যরা বিমানে তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।

ফ্লাইটটিতে মোট ২১১ জন যাত্রী ও ক্রু ছিলেন। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে প্রায় এক ঘণ্টা বিলম্বে বিমানটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর সব ধরনের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়েছে এবং ফ্লাইটটি নিরাপদে পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে এটি দ্বিতীয় স্মার্টফোন-সংক্রান্ত অগ্নিকাণ্ডের ঘটনা। কয়েকদিন আগে লন্ডন থেকে লাস ভেগাসগামী একটি বিমানে মাঝ আকাশে এক যাত্রীর ফোনে আগুন লাগলে জরুরি অবতরণ করতে হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত ডিভাইস থেকে আগুন লাগার ঘটনা বেড়ে যাওয়ায় বিমান চলাচল কর্তৃপক্ষগুলো নতুন করে সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও অন্যান্য ব্যাটারিচালিত ডিভাইস ব্যবহারে যাত্রীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ