কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে এখন থেকে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করা হবে। ট্রাম্পের মতে, ‘আর্টিফিসিয়াল’ শব্দটি প্রযুক্তিটিকে কৃত্রিম বা নকল হিসেবে উপস্থাপন করে, যা এআইয়ের প্রকৃত সক্ষমতা সম্পর্কে […]
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে এখন থেকে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করা হবে।
ট্রাম্পের মতে, ‘আর্টিফিসিয়াল’ শব্দটি প্রযুক্তিটিকে কৃত্রিম বা নকল হিসেবে উপস্থাপন করে, যা এআইয়ের প্রকৃত সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে।
এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, এ প্রযুক্তির উন্নয়ন বাধাগ্রস্ত করার মতো কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে না।
জাতিসংঘে দেওয়া ভাষণে আন্তর্জাতিকভাবে এআই নিয়ন্ত্রণের উদ্যোগেরও বিরোধিতা পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, এআইয়ের বিকাশ থামিয়ে দেওয়া হবে না। প্রয়োজন হলে প্রযুক্তিটির ওপর নজরদারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ভূমিকা রাখবে।
এদিকে এআইয়ের দ্রুত বিকাশ ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এদিন এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক তদারকি ও আন্তর্জাতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেন।
সূত্র: আল-জাজিরা