সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৫:৪৭ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬

এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে স্বচ্ছতা আনছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত বিজ্ঞাপনের বিষয়ে ব্যবহারকারীদের আরও স্পষ্ট তথ্য জানাতে নতুন স্বচ্ছতা ব্যবস্থা চালু করছে গুগল। এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোনো বিজ্ঞাপন তৈরিতে জেনারেটিভ এআই ব্যবহার করা হয়েছে কি না। গুগল জানিয়েছে, তাদের ‘মাই অ্যাড সেন্টার’ (My Ad Center)-এ ‘হাউ দিস অ্যাড ওয়াজ মেড’ (How This Ad […]

এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে স্বচ্ছতা আনছে গুগল
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত বিজ্ঞাপনের বিষয়ে ব্যবহারকারীদের আরও স্পষ্ট তথ্য জানাতে নতুন স্বচ্ছতা ব্যবস্থা চালু করছে গুগল। এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোনো বিজ্ঞাপন তৈরিতে জেনারেটিভ এআই ব্যবহার করা হয়েছে কি না।

গুগল জানিয়েছে, তাদের ‘মাই অ্যাড সেন্টার’ (My Ad Center)-এ ‘হাউ দিস অ্যাড ওয়াজ মেড’ (How This Ad Was Made) নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। ধাপে ধাপে এই সুবিধা গুগল সার্চ, ইউটিউব এবং ডিসকভার প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী চালু করা হবে।

গুগলের নিজস্ব জেনারেটিভ এআই টুল ব্যবহার করে কোনো বিজ্ঞাপন তৈরি বা সম্পাদনা করা হলে, সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে ‘মাই অ্যাড সেন্টার’-এ প্রদর্শিত হবে। আর যদি অন্য কোনো প্রতিষ্ঠানের এআই টুল ব্যবহার করা হয়, তাহলে বিজ্ঞাপনদাতারা চাইলে সেটিও উল্লেখ করতে পারবেন।

তবে গুগলের ভাষ্য অনুযায়ী, তৃতীয় পক্ষের এআই টুল ব্যবহারের তথ্য দেওয়া আপাতত বাধ্যতামূলক নয়; এটি বিজ্ঞাপনদাতার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। যদিও কিছু দেশে স্থানীয় আইন ও নীতিমালার কারণে এআই ব্যবহারের বিষয়টি বিজ্ঞাপনে আলাদা লেবেল হিসেবে প্রদর্শন করা হতে পারে।

গুগলের মতে, এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, ভিডিও কিংবা অন্যান্য বিজ্ঞাপন উপাদান সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করা গুরুত্বপূর্ণ। এতে গ্রাহকরা যে পণ্য বা সেবা সম্পর্কে বিজ্ঞাপন দেখছেন, তার প্রকৃতি ও উপস্থাপন সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জেনারেটিভ এআইভিত্তিক কনটেন্ট দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞাপনে স্বচ্ছতা নিশ্চিত করা এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অন্যতম বড় চ্যালেঞ্জ। গুগলের নতুন এই উদ্যোগ ব্যবহারকারীদের আস্থা বাড়াতে এবং এআই-নির্ভর বিজ্ঞাপনের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

সূত্র: এনগ্যাজেট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ