সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৫ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

এআই দিয়ে পরীক্ষায় নকল: সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘিরে তীব্র সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই জানান, পরীক্ষা শেষ হয়েছে এবং এ ঘটনার সম্পূর্ণ দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন। গত ১৫ নভেম্বর কর […]

এআই দিয়ে পরীক্ষায় নকল: সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘিরে তীব্র সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই জানান, পরীক্ষা শেষ হয়েছে এবং এ ঘটনার সম্পূর্ণ দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন।

গত ১৫ নভেম্বর কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে নকল করার কথা স্বীকার করেন। তিনি জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে উত্তর সংগ্রহ করেছিলেন। এ ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে।

দক্ষিণ কোরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা প্রকাশ্যে আসে। নয় ঘণ্টার এই পরীক্ষা দেশটিতে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি এমনকি সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রেও পরীক্ষার ফলের প্রভাব রয়েছে। ফলে এআই ব্যবহার করে নকলের আশঙ্কা দেশজুড়ে উদ্বেগ তৈরি করে।

সুনেউং পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে এবার বেশ কিছু কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। পরীক্ষাকেন্দ্রে উন্মুক্ত ওয়াই-ফাই বন্ধ রাখা, পোশাকের বোতামে স্টিকার লাগানো, স্মার্ট ডিভাইস জমা নেওয়া এবং চশমা, ঘড়ি ও পোশাকে লুকানো ক্যামেরা তল্লাশি করা হয়।

তবে এসব ব্যবস্থার পরও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসংক্রান্ত অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকারি জরুরি সতর্কবার্তার মাধ্যমে।

এর আগে পার্লামেন্টের শুনানিতে পরীক্ষায় জালিয়াতি শনাক্তের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে ৭২ বছর বয়সী চোই নিজের বয়সের কারণে এ বিষয়ে আত্মবিশ্বাসী নন বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের পর সমালোচনা আরও তীব্র হয়। শেষ পর্যন্ত এআই ব্যবহার করে নকলের ঘটনা এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ