সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৮ অপরাহ্ন, ২ জুন ২০২৬

খামেনির শেষকৃত্য উপলক্ষে ইরানে তিন দিনের শোক ঘোষণা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরান, কোম ও মাশহাদে পর্যায়ক্রমে শেষকৃত্য ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ সময় লাখো মানুষের উপস্থিতি হতে পারে বলে […]

খামেনির শেষকৃত্য উপলক্ষে ইরানে তিন দিনের শোক ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যকে কেন্দ্র করে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, তেহরান, কোম ও মাশহাদে পর্যায়ক্রমে শেষকৃত্য ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ সময় লাখো মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানী তেহরানে ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে বিভিন্ন সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দেশটির প্রশাসন জানিয়েছে, শেষকৃত্য ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের পাশাপাশি বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে মার্কিন ও ইসরাইলি হামলায় খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ