সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উন্নয়ন দীর্ঘদিন অবহেলিত ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন খাতের বিকাশ এবং মানুষের যাতায়াত সহজ করতে সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক জনসভায় […]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উন্নয়ন দীর্ঘদিন অবহেলিত ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন খাতের বিকাশ এবং মানুষের যাতায়াত সহজ করতে সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এ সড়ককে আধুনিক ও প্রশস্ত করতে সরকার কাজ করবে।

তিনি বলেন, বিএনপি সরকারের লক্ষ্য হচ্ছে দেশের অবকাঠামোগত উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। জনগণের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতেই বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জনসভায় প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। লবণ চাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি মূল্য নির্ধারণ নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে তারা উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পান।

তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই কৃষকদের জন্য প্রণোদনা, সহজ ঋণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সরকার কাজ করছে।

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।

এ সময় তিনি পাতলী খাল পুনঃখনন প্রকল্পের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং হাজার হাজার কৃষক উপকৃত হবেন।

নারী শিক্ষার প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কর্মসূচি আরও সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্য খাতের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন চিকিৎসা উপকরণের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের জনগণ। জনগণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব।

চকরিয়ার জনসভায় স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ