দেশজুড়ে শীতের দাপট কিছুটা কমলেও ভোর ও সকালের দিকে এখনো হালকা শীত অনুভূত হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে দেশের চারটি বিভাগে দুদিন বৃষ্টি হতে পারে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। […]
দেশজুড়ে শীতের দাপট কিছুটা কমলেও ভোর ও সকালের দিকে এখনো হালকা শীত অনুভূত হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে দেশের চারটি বিভাগে দুদিন বৃষ্টি হতে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তৃত অংশ বিহার ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সামগ্রিকভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রথম তিন দিন শুষ্ক আবহাওয়া
শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত এবং পরবর্তী দুই দিন অর্থাৎ সোমবার পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
পরদিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্য অঞ্চলে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার অবস্থা
এই সময়কালে রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।