সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৫ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টা) হুইতেং ফুটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ভবনে […]

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় সকাল প্রায় ১০টা) হুইতেং ফুটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে বহু শ্রমিক ভেতরে আটকা পড়েন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে প্রায় ৫০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কয়েক ঘণ্টা ধরে অভিযান চালানো হয়।

সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের বিশাল শিখা বের হচ্ছে। ভবনের ছাদে কয়েকজন মানুষকে আটকা পড়ে থাকতে দেখা যায়, যাদের উদ্ধারে দমকলকর্মীরা তৎপরতা চালান।

ঘটনার পর এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এ অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ফুজিয়ানের জিনজিয়াং শহর চীনের অন্যতম বৃহৎ জুতা উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির রপ্তানিমুখী জুতা শিল্পের একটি বড় অংশ এই অঞ্চলে পরিচালিত হয়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়ায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ