সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ আটক ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে। জাহাজটিতে ৪০৫ টন রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর জাহাজটি আটক করা হয়। তবে ২০ নভেম্বর বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি প্রকাশ করা […]

চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ আটক ইন্দোনেশিয়ায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে। জাহাজটিতে ৪০৫ টন রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর জাহাজটি আটক করা হয়। তবে ২০ নভেম্বর বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি প্রকাশ করা হয়।

নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে এমভি স্টার লাইন নামের জাহাজটিকে থামায়। জাহাজটি বেতার যোগাযোগের মাধ্যমে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেয়নি। এর পরিপ্রেক্ষিতে নৌবাহিনী তল্লাশি অভিযান চালায়।

তল্লাশিতে জাহাজটির ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ডও উদ্ধার করা হয়।

সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অক্সিডাইজার। এটি মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: এএফপি ও আন্তারা নিউজ

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ