বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের এই কুচকাওয়াজে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত রয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের এই কুচকাওয়াজে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ বিরতির পর এবার স্বাধীনতা দিবসে পুনরায় কুচকাওয়াজ যুক্ত হয়েছে। ২০০৮ সালের পর এই প্রথম ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় এমন আয়োজন দেখা যাচ্ছে। এর আগে বিজয় দিবসে কুচকাওয়াজ থাকলেও স্বাধীনতা দিবসে তা বন্ধ ছিল।
বর্তমান সরকারের উদ্যোগে রমজানের শুরু থেকেই প্যারেড স্কয়ারে প্রস্তুতি নেওয়া হয় এবং চূড়ান্ত মহড়ার মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।
জাতীয় প্যারেড স্কয়ারে এই আয়োজন দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন।