ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। সোমবার জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের নিয়োগ দিয়ে থাকেন। নিয়োগপ্রাপ্ত ছয় হুইপ […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। সোমবার জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের নিয়োগ দিয়ে থাকেন।
নিয়োগপ্রাপ্ত ছয় হুইপ হলেন—হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হবে।