জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ডে সাজানো পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত, আলোচনার সারসংক্ষেপ ও জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে। সব খণ্ড reform.gov.bd-এ প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১১টি সংস্কার কমিশনের প্রতিবেদনও উন্মুক্ত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পর্যায়ক্রমে ১১টি সংস্কার কমিশন […]
জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ডে সাজানো পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত, আলোচনার সারসংক্ষেপ ও জনমত জরিপের ফলাফল অন্তর্ভুক্ত রয়েছে। সব খণ্ড reform.gov.bd-এ প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১১টি সংস্কার কমিশনের প্রতিবেদনও উন্মুক্ত।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পর্যায়ক্রমে ১১টি সংস্কার কমিশন গঠন করেন। প্রথম ছয় কমিশনের কাজ শেষের দিকে এলে তাঁকে সভাপতি এবং প্রফেসর আলী রীয়াজকে সহসভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। পরে দুই কমিশনের প্রধান না থাকায় তাদের জ্যেষ্ঠ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।
১৫ ফেব্রুয়ারি সূচনা হওয়ার পর ধারাবাহিক আলোচনার ভিত্তিতে ৩১ জুলাই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ চূড়ান্ত এবং ১৭ অক্টোবর তা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে স্বাক্ষরিত হয়। সরকার ইতোমধ্যেই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় আদেশ জারি করেছে।