সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:২৭ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ৪৮৭ জনের, বেশিরভাগই ঘটেছে মোটরসাইকেলে

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১ হাজার ১৯৪ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা মোট নিহতের প্রায় ৪০ দশমিক ২৪ শতাংশ। বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত জানুয়ারি মাসের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। […]

জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ৪৮৭ জনের, বেশিরভাগই ঘটেছে মোটরসাইকেলে

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত এবং ১ হাজার ১৯৪ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা মোট নিহতের প্রায় ৪০ দশমিক ২৪ শতাংশ।

বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষরিত জানুয়ারি মাসের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব উৎসের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে নিহতদের মধ্যে নারী ৬৮ জন এবং শিশু ৫৭ জন। মোট ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯৬ জন। এছাড়া চারটি নৌ-দুর্ঘটনায় ছয়জন নিহত ও সাতজন আহত হন। একই সময়ে ৪১টি রেলপথ দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৬ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রাক্টরের আরোহী ২৮ জন, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের যাত্রী ৯ জন, থ্রি-হুইলারের যাত্রী ৭৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৩ জন এবং বাইসাইকেল আরোহী ১১ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৩৫টি দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষে, ২০৯টি নিয়ন্ত্রণ হারানোর কারণে, ১৩৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ফলে, ৭২টি পেছন থেকে ধাক্কায় এবং ছয়টি অন্যান্য কারণে।

সড়কের ধরন অনুযায়ী, জাতীয় মহাসড়কে ১৫৬টি, আঞ্চলিক সড়কে ২০৭টি, গ্রামীণ সড়কে ৮৫টি, শহরের সড়কে ১০৩টি এবং অন্যান্য স্থানে আটটি দুর্ঘটনা ঘটেছে।

এ সময়ে দুর্ঘটনায় জড়িত মোট যানবাহনের সংখ্যা ছিল ৮৮৫টি। এর মধ্যে বাস ১০৮টি, ট্রাক ১৪৪টি, কাভার্ডভ্যান ১৬টি, পিকআপ ৩২টি, ট্রাক্টর ২১টি, মোটরসাইকেল ২১৭টি, থ্রি-হুইলার ১৬৪টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৩৫টি, বাইসাইকেল আটটি, রিকশা ১১টি এবং অজ্ঞাত যানবাহন ৪৮টি।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। অপরদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৪টি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ