টানা ৫২ ঘণ্টারও বেশি সময় না ঘুমিয়ে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’-এর মূল গল্প শেষ করেছেন জনপ্রিয় ইউটিউব তারকা আইশোস্পিড। সাধারণ খেলোয়াড়দের যে গেমের গল্প শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, সেটিই টানা দুই দিনের বেশি সময় জেগে খেলে শেষ করেছেন তিনি। মেনস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫২ […]
ছবি: সংগৃহীত
টানা ৫২ ঘণ্টারও বেশি সময় না ঘুমিয়ে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’-এর মূল গল্প শেষ করেছেন জনপ্রিয় ইউটিউব তারকা আইশোস্পিড। সাধারণ খেলোয়াড়দের যে গেমের গল্প শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, সেটিই টানা দুই দিনের বেশি সময় জেগে খেলে শেষ করেছেন তিনি।
মেনস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট গেম খেলার পর ‘জিটিএ ৬’-এর শেষ পর্যায়ে পৌঁছান আইশোস্পিড। যুক্তরাষ্ট্রে গেমটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার কিছুক্ষণ আগে তার এই দীর্ঘ লাইভ স্ট্রিমিং শুরু হয়। এরপর টানা দুই দিন দর্শকরা তার গেম খেলা, বিভিন্ন মিশন সম্পন্ন করা এবং গল্পের শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য দেখেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই গেমটির মূল গল্পের ৮০ শতাংশের বেশি শেষ করেছিলেন তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার ক্লান্তিও স্পষ্ট হয়ে ওঠে। পুরো সময় একবারও ঘুমাননি বলে দর্শকদের জানান আইশোস্পিড।
শেষ পর্যন্ত গেমটির গল্প শেষ করলেও প্রত্যাশিত উচ্ছ্বাস দেখা যায়নি তার মধ্যে। বরং সমাপ্তির কয়েকটি বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন এই ইউটিউব তারকা।
তবে ‘জিটিএ ৬’-এর মূল গল্প শেষ করা প্রথম স্ট্রিমার নন আইশোস্পিড। তার আগেই নিউজিল্যান্ডে গেমটি আগে উন্মুক্ত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ৪০ ঘণ্টার কম সময়ে গল্পের মূল অংশ শেষ করেন স্ট্রিমার ব্রাইসএক্সডি। এরপর ৫২ ঘণ্টার বেশি সময়ের ম্যারাথন স্ট্রিমিংয়ে গেমটি শেষ করেন আইশোস্পিড। টানা দুই দিনের বেশি সময় জেগে তার এই গেম খেলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: মেনস জার্নাল