যুক্তরাজ্য ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে দেশটির ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, যুক্তরাজ্য যদি এই কর বহাল রাখে, তাহলে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক প্রতিক্রিয়া হিসেবে শুল্ক আরোপের পথে যেতে পারে। তিনি অভিযোগ করেন, এই করের […]
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্য ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে দেশটির ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প জানান, যুক্তরাজ্য যদি এই কর বহাল রাখে, তাহলে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক প্রতিক্রিয়া হিসেবে শুল্ক আরোপের পথে যেতে পারে। তিনি অভিযোগ করেন, এই করের মাধ্যমে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাজ্য ২ শতাংশ হারে ডিজিটাল পরিষেবা কর চালু করে। এই করের আওতায় রয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, যেমন—অ্যাপল, গুগল ও মেটা।
ট্রাম্প বলেন, আমেরিকান কোম্পানিগুলোকে লক্ষ্য করে এমন পদক্ষেপ তিনি পছন্দ করেন না, কারণ এগুলো বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তার ভাষায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র খুব সহজেই পাল্টা ব্যবস্থা নিতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাজ্য যদি কর প্রত্যাহার না করে, তাহলে বড় অঙ্কের শুল্ক আরোপ করা হতে পারে।