সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৭:০৭ অপরাহ্ন, ৯ অক্টোবর ২০২৬

ডিজেলের দাম কমার বড় ঘোষণা শিগগিরই আসছে: ট্রাম্প

বিশ্ববাজারে ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানির মূল্য কমানোর বিষয়ে শিগগিরই বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে প্রায় রেকর্ড পর্যায়ে থাকা ডিজেলের দাম দ্রুত উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ট্রাম্প বলেন, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া […]

ডিজেলের দাম কমার বড় ঘোষণা শিগগিরই আসছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিশ্ববাজারে ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানির মূল্য কমানোর বিষয়ে শিগগিরই বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে প্রায় রেকর্ড পর্যায়ে থাকা ডিজেলের দাম দ্রুত উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ট্রাম্প বলেন, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর আশা, ইরানকে ঘিরে চলমান সংকটের সমাধানও খুব শিগগিরই হবে। এর ফলে জ্বালানির দাম আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।

বিশ্ববাজারে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি ইউরোপের দেশগুলোর ওপরও চাপ সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন। জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য দেশগুলোকে আহ্বান জানানো হয়।

জ্বালানির দাম কমানোর বিষয়ে ট্রাম্পের সম্ভাব্য ঘোষণার সময় ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, ইরানকে ঘিরে পরিস্থিতির উন্নতির সঙ্গে জ্বালানির বাজারে স্থিতিশীলতা ফেরার বিষয়টিকে যুক্ত করে দেখছে মার্কিন প্রশাসন।

সূত্র: আল-জাজিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ