রাজধানীতে শীতের অনুভূতি আরও প্রকট হয়েছে। গত কয়েক দিনের তুলনায় শুক্রবার ঢাকার তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; পরে তা নেমে দাঁড়ায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ, যা শীতের অনুভূতিকে বাড়িয়ে দেয়। আবহাওয়া অফিস জানিয়েছে, […]
রাজধানীতে শীতের অনুভূতি আরও প্রকট হয়েছে। গত কয়েক দিনের তুলনায় শুক্রবার ঢাকার তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; পরে তা নেমে দাঁড়ায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ, যা শীতের অনুভূতিকে বাড়িয়ে দেয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের আকাশ থাকবে পরিষ্কার। আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
দিনের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।