আসন্ন সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে রাজনৈতিক চাপ বা তদবির এলেও কোনো অপরাধীকে ভোটের আগে মুক্তি না দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে ইসি। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এতে নির্বাচন আয়োজন নিয়ে ইসি […]
আসন্ন সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে রাজনৈতিক চাপ বা তদবির এলেও কোনো অপরাধীকে ভোটের আগে মুক্তি না দেওয়ার কঠোর নির্দেশনা দিয়েছে ইসি।
গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত এ বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এতে নির্বাচন আয়োজন নিয়ে ইসি আশ্বস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে ইসি স্পষ্ট করে জানায়—গ্রেপ্তারকৃত অপরাধী যে-ই হোক, রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই হবে। নির্বাচন নিয়ে শঙ্কা বা গুজবের কোনো ভিত্তি নেই। প্রয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র বাহিনীকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে।
সম্প্রতি এক সম্ভাব্য প্রার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে জরুরি ভিত্তিতে এ বৈঠক ডাকা হয়। এরপর ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গেও বৈঠক করেছে কমিশন।
গোয়েন্দা সংস্থাগুলোকে নাশকতা, আচরণবিধি লঙ্ঘন ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে গোপন নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিই অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।