সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৪ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লিতে পতাকা মিছিল: অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা

ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে বামপন্থী ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে পুলিশ। এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককেও তাঁর বাসা থেকে আটক করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার […]

দিল্লিতে পতাকা মিছিল: অভিজিৎ দীপকের পর আটক নেহা বোরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে বামপন্থী ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে পুলিশ। এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককেও তাঁর বাসা থেকে আটক করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদে এ পতাকা মিছিলের আয়োজন করা হয়েছিল।

যন্তর মন্তরে পতাকা নিয়ে প্রতিবাদ

গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশ করেন সিজেপির সদস্যরা। এর আগের দিন ঐতিহাসিক এ স্থানকে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অনুমোদিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে তাঁদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়।

শুক্রবার অভিজিৎ দীপককে আটক করার আগে তাঁর বাসায় যায় দিল্লি পুলিশ। সেখানে তাঁকে প্রস্তাবিত মিছিল না করার বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়।

অনুমতি ছাড়া মিছিল না করার নির্দেশ

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। এ ছাড়া প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের জন্য নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) অনুমতি নেওয়া হয়নি। ফলে মিছিল আয়োজন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

গান্ধীর ছবি সংবলিত সাদা টি-শার্ট ও জিনস পরা ৩১ বছর বয়সী অভিজিৎ দীপককে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো নিজে থেকে বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা কিংবা লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে। এ ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁকে সতর্ক করা হয়।

জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং পতাকা বিধি মেনে চলার বিষয়েও তাঁকে জানানো হয়।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ