সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪৮ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার উদযাপিত হবে ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানরা […]

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার উদযাপিত হবে ঈদুল ফিতর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন, যা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

এর আগে মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়।

এসব তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেশের কোথাও দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের শেষ দিন এবং শনিবার থেকেই শুরু হবে শাওয়াল মাস, যেদিন উদযাপিত হবে ঈদুল ফিতর।

অন্যদিকে, সৌদি আরবের রয়্যাল কোর্ট আগেই জানিয়েছিল যে, সেখানেও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী দেশটিতে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে আফগানিস্তান, মালি ও নাইজারের মতো কয়েকটি দেশে বৃহস্পতিবারই পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ