সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৯ অপরাহ্ন, ২২ মে ২০২৬

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

মাথাভর্তি ঢেউখেলানো সোনালি চুলের মতো লোমের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারের বিরল অ্যালবিনো মহিষটিকে ঘিরে এবার আন্তর্জাতিক গণমাধ্যমেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph মহিষটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। গত ২১ মে প্রকাশিত প্রতিবেদনে টেলিগ্রাফ শিরোনাম দেয়—“Bangladesh to sacrifice Donald Trump the albino bull”। প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা […]

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মাথাভর্তি ঢেউখেলানো সোনালি চুলের মতো লোমের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারের বিরল অ্যালবিনো মহিষটিকে ঘিরে এবার আন্তর্জাতিক গণমাধ্যমেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ব্রিটিশ সংবাদমাধ্যম The Telegraph মহিষটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ২১ মে প্রকাশিত প্রতিবেদনে টেলিগ্রাফ শিরোনাম দেয়—“Bangladesh to sacrifice Donald Trump the albino bull”। প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তোলা মহিষটির ছবিও প্রকাশ করা হয়েছে।

চার বছর বয়সী এই সাদা মহিষটির ওজন প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ৬৮০ কেজি। মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, মাথার চুলের স্টাইলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর মিল থাকায় তার ভাই মজা করেই মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

ঢাকার কাছের খামারটিতে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। অনেকে পরিবার-পরিজন নিয়ে শুধু এই ব্যতিক্রমী মহিষটিকে দেখতে আসছেন। দর্শনার্থীদের কেউ কেউ বলছেন, মহিষটির চেহারা ও মাথার লোম সত্যিই ট্রাম্পের স্টাইলের কথা মনে করিয়ে দেয়।

এক দর্শনার্থী জানান, তার ভাগনে শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে দেখতে এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।

আগামী ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানি হওয়ার কথা রয়েছে। সেই তালিকায় থাকছে এই আলোচিত মহিষটিও।

মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা আবেগঘন কণ্ঠে বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। কিন্তু ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ