সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৫১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কবাসীর জন্য ৯/১১ জাদুঘরে প্রতি রবিবার বিনামূল্যে প্রবেশ

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য ৯/১১ স্মৃতিসৌধ ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী অক্টোবর থেকে এক বছর ধরে প্রতি রবিবার বিনা মূল্যে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন নিউইয়র্কের বাসিন্দারা। এর আগে মাসের প্রথম রবিবার নির্দিষ্ট একটি সময়ে নিউইয়র্কবাসীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা ছিল। নতুন কর্মসূচির ফলে এখন প্রতি রবিবারই বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাওয়া যাবে। নিউইয়র্কের […]

নিউইয়র্কবাসীর জন্য ৯/১১ জাদুঘরে প্রতি রবিবার বিনামূল্যে প্রবেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের বাসিন্দাদের জন্য ৯/১১ স্মৃতিসৌধ ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ বাড়ানো হয়েছে। আগামী অক্টোবর থেকে এক বছর ধরে প্রতি রবিবার বিনা মূল্যে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন নিউইয়র্কের বাসিন্দারা।

এর আগে মাসের প্রথম রবিবার নির্দিষ্ট একটি সময়ে নিউইয়র্কবাসীর জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা ছিল। নতুন কর্মসূচির ফলে এখন প্রতি রবিবারই বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাওয়া যাবে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, এক বছর ধরে এ কর্মসূচি চালাতে রাজ্য সরকার ২২ লাখ ডলার বরাদ্দ করেছে।

গভর্নর বলেন, প্রতি রবিবার বিনামূল্যে প্রবেশের সুযোগ চালু হলে আরও বেশি নিউইয়র্কবাসী ৯/১১ জাদুঘরে এসে হামলায় নিহতদের স্মরণ করতে পারবেন। একই সঙ্গে ওই সংকটময় সময়ে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রকে টিকিয়ে রাখা সাহস, ঐক্য ও ঘুরে দাঁড়ানোর ইতিহাসও কাছ থেকে জানার সুযোগ পাবেন তারা।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ৯/১১-এর স্মৃতি ও ঘটনাগুলো সংরক্ষণে জাদুঘরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কাজকে সহযোগিতা করতে পেরে তিনি গর্বিত।

নতুন কর্মসূচির আওতায় আগামী অক্টোবর থেকে টানা এক বছর নিউইয়র্কের বাসিন্দারা প্রতি রবিবার বিনামূল্যে ৯/১১ স্মৃতিসৌধ ও জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ