সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:৩৮ অপরাহ্ন, ৩ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে ভোট চলছে, ওয়েস্টচেস্টারে ব্যালট স্ক্যানারে সমস্যা

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ভোট চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের নির্বাচনে গভর্নর পদসহ কংগ্রেসের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে ওয়েস্টচেস্টার কাউন্টিতে ব্যালট স্ক্যানার নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ভোট গণনায় বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে। নিউইয়র্কের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল […]

নিউইয়র্কে ভোট চলছে, ওয়েস্টচেস্টারে ব্যালট স্ক্যানারে সমস্যা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ভোট চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের নির্বাচনে গভর্নর পদসহ কংগ্রেসের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে ওয়েস্টচেস্টার কাউন্টিতে ব্যালট স্ক্যানার নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ভোট গণনায় বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।

নিউইয়র্কের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল এবং রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যান। অন্যদিকে, হাডসন ভ্যালির ১৭তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক ললারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইট কনলি। এই আসনের ফল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ওয়েস্টচেস্টারে ব্যালট স্ক্যানারে সমস্যা

নির্বাচনের দিন ওয়েস্টচেস্টার কাউন্টির কয়েকটি ভোটকেন্দ্রে ব্যালট স্ক্যানার নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সিবিএস নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, স্ক্যানারের সমস্যার কারণে ব্রায়ারক্লিফ ম্যানরে ভোটারদের ব্যালট মেশিনে স্ক্যান না করে বিশেষ ব্যাগে জমা দিতে হয়েছে।

কাউন্টি নির্বাহী কেন জেনকিনস জানিয়েছেন, এসব ব্যালট জরুরি ব্যালট হিসেবে গণ্য হবে এবং রাত ৯টার আগে গণনা করা যাবে না। ফলে ভোটগ্রহণ শেষ হওয়ার পরও ফলাফল প্রকাশে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। তবে এ সমস্যার কারণে ভোটকেন্দ্রের সময় বাড়ানোর প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি।

মাইক ললার ও কেইট কনলি উভয়েই ভোটারদের আশ্বস্ত করেছেন, স্ক্যানার সমস্যার কারণে যেন কেউ ভোট দেওয়া থেকে বিরত না থাকেন। তাঁদের বক্তব্য, দেওয়া সব ভোট যথাযথভাবে গণনা করা হবে।

আগাম ভোট দিয়েছেন প্রায় ২০ লাখ মানুষ

নিউইয়র্ক স্টেটের নির্বাচনী তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত অঙ্গরাজ্যে ১৯ লাখ ৬৫ হাজার ৪৩ জন ভোটার সরাসরি আগাম ভোট দিয়েছেন। এটি অঙ্গরাজ্যের মোট সক্রিয় নিবন্ধিত ভোটারের প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ।

এবার গভর্নর নির্বাচনের পাশাপাশি অ্যাটর্নি জেনারেল, স্টেট কম্পট্রোলার, প্রতিনিধি পরিষদের ২৬টি আসন এবং অঙ্গরাজ্যের আইনসভার বিভিন্ন আসনেও ভোট হচ্ছে।

নিউইয়র্ক স্টেট নির্বাচন বোর্ড জানিয়েছে, অঙ্গরাজ্যের সব ভোটকেন্দ্র রাত ৯টায় বন্ধ হবে। এরপর কাউন্টিগুলো থেকে ফলাফল আসতে শুরু করবে। তবে নির্বাচনের রাতের প্রাথমিক ফলাফল চূড়ান্ত নয়। আগাম ভোট, ডাকযোগে পাঠানো ব্যালট এবং অন্যান্য বৈধ ভোট গণনা ও যাচাই শেষে আনুষ্ঠানিক ফলাফল প্রত্যয়ন করা হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ