মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি মিম পোস্ট করেন, যেখানে তাকে জেমস বন্ডের আদলে উপস্থাপন করা হয়েছে। ছবির ওপর বড় করে লেখা ছিল— “ট্রাম্প ০০৭”। ছবিতে তরুণ বয়সের ট্রাম্পকে স্যুট-টাই পরা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আয়নায় তার একাধিক প্রতিবিম্ব […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি মিম পোস্ট করেন, যেখানে তাকে জেমস বন্ডের আদলে উপস্থাপন করা হয়েছে। ছবির ওপর বড় করে লেখা ছিল— “ট্রাম্প ০০৭”।
ছবিতে তরুণ বয়সের ট্রাম্পকে স্যুট-টাই পরা অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আয়নায় তার একাধিক প্রতিবিম্ব ফুটে উঠেছে। পোস্টের ক্যাপশনে তিনি নিজেকেই “সবচেয়ে বড় আকর্ষণ” বলে উল্লেখ করেন।
এর আগেও বিভিন্ন সময় নিজেকে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। কখনও এলভিস প্রিসলি, কখনও উইনস্টন চার্চিল— এমনকি সম্প্রতি ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গেও নিজেকে যুক্ত করে বিতর্ক তৈরি করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলো কাল্পনিক ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড।
বিশ্লেষকদের মতে, নতুন জেমস বন্ড অভিনেতা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় ট্রাম্পের এই পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। ড্যানিয়েল ক্রেইগের পর কে হবেন পরবর্তী ০০৭, তা নিয়ে হলিউডে জল্পনা অব্যাহত রয়েছে।
এর আগে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেও ট্রাম্পকে জেমস বন্ডের আদলে একটি মিমে দেখানো হয়েছিল। সেখানে তাকে টাক্সেডো পরে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
একই রাতে ট্রাম্প আরও কয়েকটি পোস্ট করেন। একটিতে জনসভায় নিজের উপস্থিতিকে “সবচেয়ে বড় আকর্ষণ” বলে দাবি করেন। অন্য একটি পোস্টে তিনি প্রয়াত সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের সঙ্গে তোলা পুরোনো একটি ছবি শেয়ার করেন।
ট্রাম্পের এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সমর্থকদের কেউ বিষয়টিকে হাস্যরস হিসেবে দেখছেন, আবার সমালোচকদের অনেকে এটিকে আত্মপ্রচারের আরেকটি উদাহরণ বলছেন।