সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৩ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬

পরকীয়া নিয়ে বিল গেটসকে ব্লাকমেইল করতে চেয়েছিল এপস্টাইন

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, প্রয়াত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টাইন তার ব্যক্তিগত সম্পর্কের তথ্য ব্যবহার করে তাকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে গেটস বলেন, বিবাহিত জীবনের বাইরে কয়েকজন নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং এপস্টাইন অন্তত কয়েকটি সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন। সাক্ষ্যে গেটস জানান, […]

পরকীয়া নিয়ে বিল গেটসকে ব্লাকমেইল করতে চেয়েছিল এপস্টাইন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, প্রয়াত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টাইন তার ব্যক্তিগত সম্পর্কের তথ্য ব্যবহার করে তাকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে গেটস বলেন, বিবাহিত জীবনের বাইরে কয়েকজন নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং এপস্টাইন অন্তত কয়েকটি সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন।

সাক্ষ্যে গেটস জানান, দুই রুশ নারী—ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা এবং পারমাণবিক বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনার সঙ্গে তার সম্পর্ক ছিল। এছাড়া একজন চিকিৎসা উদ্যোক্তার সঙ্গেও সম্পর্কের বিষয়টি তিনি স্বীকার করেন। তবে এসব সম্পর্কের সঙ্গে এপস্টাইনের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে তিনি দাবি করেন।

গেটসের ভাষ্য, এপস্টাইন তাকে কখনো সরাসরি ব্ল্যাকমেইল করেননি, কিন্তু বিভিন্ন ইমেইল ও যোগাযোগের ধরন দেখে তার মনে হয়েছে এপস্টাইন বিষয়টি ব্যবহার করে তাকে নিজের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সত্য ও মিথ্যা তথ্য মিলিয়ে একটি চাপ তৈরির পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত এপস্টাইন তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্ল্যাকমেইল করতে পারেননি।

বিল গেটস আরও জানান, এপস্টাইনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা তার জীবনের একটি বড় ভুল ছিল। জনহিতকর কর্মকাণ্ড ও সম্ভাব্য দাতাদের সঙ্গে যোগাযোগের আশায় তিনি এপস্টাইনের সঙ্গে কয়েকবার দেখা করেছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন সেই সিদ্ধান্ত ভুল ছিল।

এপস্টাইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি আগে থেকে কিছুই জানতেন না বলেও দাবি করেন গেটস। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং যৌন অপরাধের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ