সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:১৯ অপরাহ্ন, ৫ জুন ২০২৬

পিউ রিসার্চের জরিপ: বিশ্বজুড়ে ইসরায়েলকে চরমভাবে অপছন্দ করেন ৬৭ শতাংশ মানুষ

বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরায়েলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জরিপে ৩৬টি দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মতামত নেওয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই […]

পিউ রিসার্চের জরিপ: বিশ্বজুড়ে ইসরায়েলকে চরমভাবে অপছন্দ করেন ৬৭ শতাংশ মানুষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া দেশগুলোর গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরায়েলকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জরিপে ৩৬টি দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মতামত নেওয়া হয়। গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপে মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা ইসরায়েল সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অধিকাংশ সাক্ষাৎকার নেওয়া হয়েছে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর। বিশ্লেষকদের মতে, গাজায় চলমান সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে।

মুসলিম-প্রধান দেশগুলোতে ইসরায়েলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি দেখা গেছে। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের অধিকাংশ উত্তরদাতা ইসরায়েল সম্পর্কে তীব্র নেতিবাচক মত প্রকাশ করেছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের মধ্যেও একই ধরনের মনোভাব দেখা গেছে।

তবে যুদ্ধ পরিস্থিতির কারণে গাজা উপত্যকায় কোনো জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার।

শুধু মুসলিম বিশ্ব নয়, ইউরোপের বিভিন্ন দেশেও ইসরায়েলের প্রতি অসন্তোষ বাড়ছে। ইতালি, স্পেন ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে প্রায় দুই-তৃতীয়াংশ বা তারও বেশি মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।

জরিপে আরও দেখা গেছে, আগের বছরের তুলনায় অনেক দেশেই ইসরায়েলবিরোধী মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর্জেন্টিনায় ২০২৫ সালে যেখানে ৪৬ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছিলেন, চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে।

এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজেরিয়া ও পোল্যান্ডেও ইসরায়েল সম্পর্কে বিরূপ মনোভাব প্রকাশ করা মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে আরও চাপে ফেলছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ