জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬ পাসের মাধ্যমে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। ফলে আগামী পৌরসভা ভোটে প্রার্থীরা দলীয় প্রতীকের বদলে স্বতন্ত্র প্রতীকে অংশ নেবেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬ পাসের মাধ্যমে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। ফলে আগামী পৌরসভা ভোটে প্রার্থীরা দলীয় প্রতীকের বদলে স্বতন্ত্র প্রতীকে অংশ নেবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে এটি পাস হয়। সরকার বলছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করার ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।
বিলটি পাসের সময় বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় এখন নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে প্রশাসক বসানোর সুযোগ তৈরি হচ্ছে, যা স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করতে পারে।
সংসদ সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৭২টি ইতোমধ্যে বিল আকারে পাস হয়েছে।