ঢাকায় কর্মরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব ঘটনার প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান জানানো হয়। […]
ঢাকায় কর্মরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব ঘটনার প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও রাষ্ট্রদূতের বাসভবনের সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
এ ছাড়া ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাগুলোরও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।