প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বুধবার ভোরে তার রওনা দেওয়ার কথা রয়েছে। এ সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উপদেষ্টা হুমায়ুন কবির। জেদ্দায় অবস্থিত ইসলামী সহযোগিতা […]
ছবি: সংগৃহীত
প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বুধবার ভোরে তার রওনা দেওয়ার কথা রয়েছে। এ সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উপদেষ্টা হুমায়ুন কবির।
জেদ্দায় অবস্থিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সচিবালয়ে বৃহস্পতিবার নির্বাহী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।
সূত্র: বাসস