সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৪:৫৩ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬হাজার ৫৫৯ কোটি টাকা

ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে হিসাব করা)। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে […]

রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে হিসাব করা)। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারির ১৪ তারিখ পর্যন্ত মোট সাত মাস ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

এর আগের অর্থবছরের একই সময়ে প্রবাস আয় ছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার।

সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম সাত মাস ১৪ দিনে আগের বছরের তুলনায় মোট রেমিট্যান্স বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ, যা প্রবাস আয় প্রবাহে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ