আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সময়ে হবে গণভোট। এতথ্য নিশ্চিত করেছেন ইসি আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর আগামী বছর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। […]
আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সময়ে হবে গণভোট। এতথ্য নিশ্চিত করেছেন ইসি আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর আগামী বছর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন।
ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানো এবং তফসিলের তারিখ ঘোষণার বিষয়ে আগামী ৭ ডিসেম্বর সভা করবে ইসি। সেই সভায় এসব বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্ন ছিলো ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কি না? ইসি বলেন, চেম্বার আমরা ডাবল করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো ফাইনাল হয়নি। এটা আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব।
তফসিলের তারিখের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, কমিশনের মিটিংয়ের পর ব্রিফিং করা হবে।