সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৪:৩৮ অপরাহ্ন, ২ জুন ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ হচ্ছে প্রিমিয়াম, সাবস্ক্রিপশন প্ল্যান আনছে মেটা

প্রযুক্তি প্রতিষ্ঠান Meta ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে ‘মেটা ওয়ান’ নামে নতুন সাবস্ক্রিপশন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। এই নতুন প্ল্যানের আওতায় Facebook, Instagram, WhatsApp এবং Meta AI-এ একাধিক বিশেষ সুবিধা যুক্ত করা হবে। ইতোমধ্যে কয়েকটি দেশে এসব ফিচারের পরীক্ষামূলক কার্যক্রমও শুরু হয়েছে। মেটার প্রোডাক্ট প্রধান নাওমি গ্লিয়েট জানিয়েছেন, নতুন আয়ের উৎস তৈরির পাশাপাশি কনটেন্ট […]

ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ হচ্ছে প্রিমিয়াম, সাবস্ক্রিপশন প্ল্যান আনছে মেটা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রযুক্তি প্রতিষ্ঠান Meta ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে ‘মেটা ওয়ান’ নামে নতুন সাবস্ক্রিপশন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। এই নতুন প্ল্যানের আওতায় Facebook, Instagram, WhatsApp এবং Meta AI-এ একাধিক বিশেষ সুবিধা যুক্ত করা হবে। ইতোমধ্যে কয়েকটি দেশে এসব ফিচারের পরীক্ষামূলক কার্যক্রমও শুরু হয়েছে।

মেটার প্রোডাক্ট প্রধান নাওমি গ্লিয়েট জানিয়েছেন, নতুন আয়ের উৎস তৈরির পাশাপাশি কনটেন্ট নির্মাতা, সাধারণ ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত সেবা নিশ্চিত করতেই ‘মেটা ওয়ান’ পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেটা জানিয়েছে, ভবিষ্যতে তাদের বিভিন্ন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা এক প্ল্যাটফর্মের আওতায় এনে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত সুবিধা দেওয়া হবে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘প্লাস’ প্ল্যান

বর্তমান ভেরিফায়েড বা ব্লু-টিক সেবার বাইরে ‘পাওয়ার ইউজারদের’ জন্য আলাদা ‘প্লাস’ প্ল্যান আনা হচ্ছে।

ইনস্টাগ্রাম প্লাসে যা থাকবে

কে বা কতবার স্টোরি দেখেছে তা জানার সুবিধা
২৪ ঘণ্টার বেশি সময় স্টোরি সংরক্ষণ
অন্যকে না জানিয়ে স্টোরি প্রিভিউ দেখা
অ্যানিমেটেড ‘সুপার হার্ট’ রিঅ্যাকশন
প্রতি সপ্তাহে একটি স্টোরি বুস্ট করার সুযোগ
ফেসবুক প্লাসে যুক্ত হবে
স্টোরি ইনসাইট
অতিরিক্ত সামাজিক যোগাযোগভিত্তিক ফিচার

হোয়াটসঅ্যাপ প্লাসে থাকবে

অ্যাপের থিম পরিবর্তন
কাস্টম রিংটোন ব্যবহার
অতিরিক্ত চ্যাট পিন করার সুবিধা
আসছে মেটা এআইয়ের প্রিমিয়াম সংস্করণ

মেটা এআইয়ের সাধারণ সংস্করণ আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে জটিল ও উচ্চক্ষমতাসম্পন্ন এআই সুবিধার জন্য দুটি নতুন পেইড প্ল্যান চালুর পরীক্ষা চলছে।

‘মেটা ওয়ান প্লাস’ প্ল্যানে সাধারণ প্রিমিয়াম এআই সুবিধা পাওয়া যাবে। আর ‘মেটা ওয়ান প্রিমিয়াম’-এ যুক্ত থাকবে উন্নত ‘থিংকিং মোড’, যা আরও গভীর বিশ্লেষণ, উন্নত যুক্তি উপস্থাপন এবং উচ্চমানের ছবি ও ভিডিও তৈরির সুযোগ দেবে।

আগামী মাস থেকে সিঙ্গাপুর, গুয়াতেমালা ও বলিভিয়ায় এসব সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

কনটেন্ট নির্মাতা ও ব্যবসার জন্য বিশেষ সুবিধা

বাংলাদেশ, সৌদি আরব, মরক্কো ও থাইল্যান্ডে কনটেন্ট নির্মাতা এবং ব্যবসায়িক পেজগুলোর জন্য দুটি নতুন প্ল্যানের ট্রায়াল চালু করা হচ্ছে।

‘মেটা ওয়ান এসেনশিয়াল’ প্ল্যানে থাকবে

ভেরিফায়েড ব্যাজ
ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা
একাধিক লিংক একসঙ্গে প্রদর্শনের সুবিধা
‘মেটা ওয়ান অ্যাডভান্সড’ প্ল্যানে যুক্ত হবে
ফেসবুক ফিড ও সার্চে অগ্রাধিকার
রিলসে বিশেষ ফলো বাটন
ওয়েবসাইটে সরাসরি ট্রাফিক পাঠানোর সুবিধা
প্রতিদ্বন্দ্বী পেজ বিশ্লেষণ
উন্নত শিডিউলিং টুল
কনটেন্ট পুনঃব্যবহারের নোটিফিকেশন সুবিধা

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম TechCrunch জানিয়েছে, মেটা ভবিষ্যতে সাবস্ক্রিপশনভিত্তিক সেবাকে আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ