সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১৮ অপরাহ্ন, ৪ আগস্ট ২০২৬

বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা, তসলিমা নাসরিনকে জবাব দিলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপ

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এ অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব দিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তিনি বলেছেন, ভারতের আন্দোলনকে বাংলাদেশের বা নেপালের আন্দোলনের সঙ্গে তুলনা করে এর গুরুত্ব খাটো করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের […]

বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা, তসলিমা নাসরিনকে জবাব দিলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এ অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনকে বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব দিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তিনি বলেছেন, ভারতের আন্দোলনকে বাংলাদেশের বা নেপালের আন্দোলনের সঙ্গে তুলনা করে এর গুরুত্ব খাটো করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের আন্দোলনের প্রেক্ষাপট ও লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সোমবার (৩ আগস্ট) অভিজিৎ দীপ বলেন, সিজেপির আন্দোলনকে অন্য দেশের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে এক কাতারে ফেলা ঠিক নয়। তার ভাষায়, এই আন্দোলন শিক্ষার্থীদের অধিকার ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে গড়ে উঠেছে এবং এর নিজস্ব বাস্তবতা রয়েছে।

এর আগে রোববার (২ আগস্ট) দিল্লিতে চলমান পরীক্ষায় অনিয়মবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে মন্তব্য করেন। সেখানে তিনি ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে ভারতের বর্তমান আন্দোলনার তুলনা টেনে বলেন, “বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

অন্যদিকে, ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিও সংহতি জানিয়েছে ককরোচ জনতা পার্টি। সেখানে নিয়োগ প্রক্রিয়ার স্বাধীন তদন্তের দাবিতে এক শিক্ষার্থী অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করছেন।

অভিজিৎ দীপ জানান, রোববার রাতে তিনি ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থী নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সিজেপি ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

ভারতের বিভিন্ন রাজ্যে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে তসলিমা নাসরিনের মন্তব্য এবং তার জবাবে সিজেপি প্রধানের প্রতিক্রিয়া নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ