সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
১১:৩০ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

দি বাংলা ভয়েস ডেস্ক  ঃ    বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর শহর টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে।  বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ […]

বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক  ঃ    বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর শহর টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর এ জোড় ইজতেমা শুরু হয়। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে এই জোড় ইজতেমা শেষ হবে। 

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারি গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০ দিন পূর্বে প্রতিবছরই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এই জোড় ইজতেমায় দেশ-বিদেশে তাবলীগের চিল্লাধারী মুসল্লীরা সারা বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেওয়ার সুযোগ পান। 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ