সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:০২ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬

বাংলাদেশের তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত জালিল রাহিমি জাহানাবাদী। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার সুযোগ দেওয়া হবে। শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, তিনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে জ্বালানি সংকট রয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান […]

বাংলাদেশের তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দেবে ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছেন ঢাকায় নিযুক্ত জালিল রাহিমি জাহানাবাদী। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার সুযোগ দেওয়া হবে।

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, তিনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে জ্বালানি সংকট রয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে ইরান সরকারের কাছে অনুরোধ করেছেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে ইরান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বাংলাদেশের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে প্রস্তুত।

রাষ্ট্রদূত বলেন, যদি বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে ইরান সেই জাহাজকে নিরাপদে পার হওয়ার সুযোগ দেবে, যাতে বাংলাদেশের মানুষ জ্বালানি সংকটে না পড়ে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলার পর ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই কৌশলগত জলপথ পার হতে পারছে না, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ