সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার সরকার। মালয়েশিয়ার দীর্ঘদিনের সুদূরপ্রসারী কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশ থেকে ৩ লাখ এবং বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নিতে রাজি হয়েছে। বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার […]

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার সরকার। মালয়েশিয়ার দীর্ঘদিনের সুদূরপ্রসারী কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশ থেকে ৩ লাখ এবং বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নিতে রাজি হয়েছে। বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার শীর্ষ সংবাদমাধ্যম দ্য স্টার-এর এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, এর আগে বহু পক্ষ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কঠোর দাবি জানালেও তা বাস্তবে রূপ নেয়নি, কারণ মিয়ানমার তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। তবে অত্যন্ত সতর্ক ও নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলেই আজ এই সমাধান সম্ভব হয়েছে।

বক্তব্যে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের দেশটির স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, কোনো রোহিঙ্গা যদি জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা স্থানীয় মানুষের দুর্ভোগের কারণ হয়, তবে যেন কাল বিলম্ব না করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়—এ বিষয়ে ইতোমধ্যে মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য স্টার

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ