সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৬ অপরাহ্ন, ৪ মে ২০২৬

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন: প্যান্ট খাকি, শার্ট আগেরটাই থাকছে

সরকার পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর ভেতরে এবং সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা বিবেচনায় নিয়েই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের শার্ট বা ওপরের অংশ বহাল রাখা হচ্ছে, তবে প্যান্টের রং পরিবর্তন করে খাকি করা হবে। সোমবার […]

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন: প্যান্ট খাকি, শার্ট আগেরটাই থাকছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সরকার পুলিশের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর ভেতরে এবং সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা বিবেচনায় নিয়েই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের শার্ট বা ওপরের অংশ বহাল রাখা হচ্ছে, তবে প্যান্টের রং পরিবর্তন করে খাকি করা হবে।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, সারাদেশে বিদ্যমান পুলিশের পোশাক নিয়ে সন্তুষ্টি ছিল না। শুধু সাধারণ মানুষের কাছেই নয়, পুলিশ সদস্যদের মধ্যেও এই পোশাক তেমনভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তিনি উল্লেখ করেন, পোশাকটি দেখতে মানানসই নয়—এমন ধারণা থেকেই পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

তিনি আরও জানান, পুলিশ বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে। নতুন ইউনিফর্ম নির্ধারণের ক্ষেত্রে একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে বাহিনীর মর্যাদা ও ব্যবহারিক সুবিধা—দুটিই নিশ্চিত হয়।

মন্ত্রী বলেন, আগে যে শার্টটি ব্যবহৃত হতো—যা মেট্রোপলিটন ও সারাদেশে ব্যবহারের জন্য চালু ছিল—সেটি বহাল রাখা হয়েছে। তবে নিচের অংশ, অর্থাৎ প্যান্ট বা পায়জামার ক্ষেত্রে পরিবর্তন এনে খাকি রং নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এটি একটি সর্বজনগ্রাহ্য পোশাক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

তিনি আরও বলেন, নতুন পোশাক কার্যকর করতে কিছুটা সময় লাগবে। কারণ এর সঙ্গে কাপড় উৎপাদন, সরবরাহ এবং সেলাইসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ জড়িত রয়েছে। এখনো এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি, তবে নীতিগতভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং সেটিই এখন ঘোষণা করা হলো।

এ সময় এক সাংবাদিককে সম্প্রতি বিদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ