সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৪৮ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা এসআরবি-১। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রের বরাতে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা এবং নির্বাচনি আচরণবিধি […]

বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা এসআরবি-১। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রের বরাতে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর থানায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

একই থানায় ২০২৬ সালের ২ জুন করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’-এর ১৮ ধারা এবং ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ৭৩ অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৯ মার্চ একই থানায় করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

এর আগে ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছিল। ওই দুই মামলায় একই বছরের ২৬ অক্টোবর আদালতে ৭০৬ নম্বর অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

গ্রেপ্তারের পর আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ